ডেস্ক নিউজ : সুরা ওয়াকিয়া পবিত্র কুরআনের ৫৬তম সুরা। এতে ৯৬টি আয়াত রয়েছে। এ সুরায় কিয়ামতের ভয়াবহতা, মানুষের পরিণতি, জান্নাতের নেয়ামত এবং জাহান্নামের শাস্তির বিবরণ তুলে ধরা হয়েছে।
সুরা ওয়াকিয়ার গুরুত্ব-তাৎপর্য সম্পর্কে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, একদিন আবু বকর (রা.) বলেন, হে আল্লাহর রসুল (সা.), আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন! তখন রাসুল (সা.) বলেন, হ্যাঁ, আমাকে সুরা হুদ, সুরা ওয়াকিয়া, সুরা মুরসালাত, সুরা আম্মা ইয়্যাতাসা আলুন এবং সুরা ইয়াশ শামসু কুউয়িরাত বৃদ্ধ করে ফেলেছে। (তিরমিজি, হাদিস : ৩২৯৭)
হাদিস-তাফসিরের গ্রন্থসমূহে সুরা ওয়াকিয়ার বিভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি রসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার ওপর অভাব আসবে না। (বায়হাকি, হাদিস : ২৪৯৭, তাফসিরে রুহুল মাআনি : ২/১২৮)
সুরা ওয়াকিয়ার গুরুত্ব-তাৎপর্য সম্পর্কে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, একদিন আবু বকর (রা.) বলেন, হে আল্লাহর রসুল (সা.) আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন! তখন রসুল (সা.) বলেন, হ্যাঁ, আমাকে সুরা হুদ, সুরা ওয়াকিয়া, সুরা মুরসালাত, সুরা আম্মা ইয়্যাতাসা আলুন এবং সুরা ইয়াশ শামসু কুউয়িরাত বৃদ্ধ করে ফেলেছে। (তিরমিজি, হাদিস : ৩২৯৭)
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন তখন ওসমান (রা.) তাঁকে দেখতে গিয়ে বলেন, আপনার অসুখটা কী? ইবনে মাসউদ (রা.) বলেন, আমার পাপ আমার অসুখ। ওসমান (রা.) বলেন, আপনার বাসনা কী? তিনি বলেন, আমার পালনকর্তার রহমত কামনা করি।
তিনি বলেন, আমি সরকারি বায়তুল মাল থেকে কোনো উপঢৌকনের ব্যবস্থা করে দেব, যা আপনার এবং আপনার কন্যাদের উপকারে আসবে? ইবনে মাসউদ (রা.) বলেন, এর কোনো প্রয়োজন নেই। আমি আমার কন্যাদের সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে, অভাব তাকে কখনো স্পর্শ করবে না। (তাফসিরে জালালাইন আরবি-বাংলা : ৬/৩৫৩)
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৯:১২