স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন স্টেরি কালিস। ৫০ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার। ফ্রেডেরিক ওভারডাইক ১১ বলে অপরাজিত ১২ রান করে তাকে সঙ্গ দেন। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২২ রানে ২ উইকেট নেন। রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলা পান একটি করে উইকেট।
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/রাত ৮:৩৮