রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

‎জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে : হেলাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের প্রেক্ষাপটে এক বছরের জন্য ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল, গতকাল সেই কমিশনের পক্ষ থেকে অবশেষে জুলাই সনদ প্রণীত হয়েছে এবং সেই সনদ স্বাক্ষরিত হয়েছে। এখন পর্যন্ত এই সনদ আইনি ভিত্তি পায় নাই। আমরা বলতে চাই অবিলম্বে এটার আইনি ভিত্তি দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

তিনি বলেন, এই জুলাই সনদে ঐকমত্য কমিশনের ছোটখাট বিষয়ে দ্বিমত থাকলেও সবাই ঐকমত্যে পৌঁছেছে। সে ব্যাপারে আইনি ভিত্তি দেওয়া না হলে এই সনদ প্রকৃতপক্ষে বিফলে যাবে। সুতরাং আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে এবং এ জন্য কোনো বাধা, কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের অপচেষ্টা দেশবাসী গ্রহণ করবে না। ‎শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগেই বলা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল বলেছে নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে প্রয়োজনীয় সংস্কার যা কিছু আছে সেগুলো কার্যকর করতে হবে। বাংলাদেশের জনগণ এতো ত্যাগ স্বীকার করেছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। অবশ্যই সেই নির্বাচন আমরা চাই। দেশের মানুষ যেন কল্যাণকর সমাজ ব্যবস্থা গড়তে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের দেশের জনগণ ১৫টি বছর এবং বাংলাদেশের ৫৩ বছর অপেক্ষা করে আসছিল। অনেক ত্যাগ, অনেক জুলুম-নির্যাতন, অনেক রক্ত দেওয়া হয়েছে। দেশবাসী এখন সেই সময় প্রত্যাখ্যান করতে চায়। সেজন্য কোনো ধরনের কোনো সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না।

জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী শাখা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit