মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

বিমানবন্দরে আগুন, রাজধানীতে তীব্র যানজট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে প্রায় ৪ কিলোমিটার এ পথ পাড়ি দিতে দীর্ঘ সময় লাগছে যানবাহনগুলোর। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম হাসিবুর রহমান বাবু।

তিনি বলেন, বিমানবন্দরে আগুন লাগার কারণে এ সড়কে গাড়ির জট রয়েছে। আগুন লাগার কারণে বিমানবন্দর এলাকায় গাড়িগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ, অনেকের সঙ্গেই চারজন পাঁচজন করে মানুষ আসেন। তাদেরকে আপাতত প্রধান সড়কে নামতে হচ্ছে ও মালামাল নামাতে হচ্ছে। ফলে এই সড়কে একটু গাড়ির চাপ রয়েছে।

অন্যদিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ। তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit