সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

নোয়াখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৯২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.বাকের হোসেন (৫০) নামের এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। নিহত বাকের হোসেনে কবিরহাট উপজেলার যাদবপুর গ্রামের মৃত ইমাম আলীর ছেলে। শনিবার (১৩ জুলাই) দুপুরে দেড়টার দিকে সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট টু লেমুয়া কুতবেরহাট সড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা  ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে উপজেলার ছমির মুন্সিরহাট বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়ি কবিরহাটের উদ্দেশে রওয়ানা দেয় বাকের। যাত্রা পথে ছমির মুন্সিরহাট টু লেমুয়া কতুবেরহাট সড়কের গোপালপুর নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী বাকের গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সেনবাগ থানার ওসি মো: নাজিম উদ্দিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনজি থানায় এনে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit