শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের হুশিয়ারি ট্রাম্পের বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক বিরোধী দলের একটি যৌক্তিক পরামর্শও নিচ্ছে না সরকার: ডা. শফিকুর রহমান জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদমন্ত্রী আওয়ামী লীগের পতন ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে ছয়টি জাহাজ ‘অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ’  একটি নৌপথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করেছিল বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)। সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

আইআরআইবির প্রতিবেদনে এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চল দিয়ে  ‘অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ’ পথে অতিক্রমের চেষ্টা করে। এ সময় তারা নিজেদের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা (AIS) বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জাহাজগুলো ওই পথে চলাচলের মাধ্যমে এলাকায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীকে উসকানি দেওয়ার চেষ্টা করছিল।

ইরানের দাবি অনুযায়ী, আটক ছয়টি জাহাজের মধ্যে একটি একটি দুর্ঘটনার কবলে পড়ে। বাকি পাঁচটি জাহাজকে ইরানি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আবার পারস্য উপসাগরের দিকে ফিরিয়ে নেওয়া হয়।

তবে জাহাজগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, ক্রুদের পরিচয় কিংবা দুর্ঘটনার প্রকৃতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি আইআরআইবি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির সূত্র আরও দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নৌপথ স্পষ্টভাবে চিহ্নিত রয়েছে। ওই নির্ধারিত পথের বাইরে অন্য যেকোনো রুট বিপজ্জনক এবং চলাচলের অনুপযোগী বলেও সতর্ক করা হয়েছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি ইরানের দাবির স্বাধীন বা নিরপেক্ষ যাচাইও এখন পর্যন্ত সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৬,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit