শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের হুশিয়ারি ট্রাম্পের বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক বিরোধী দলের একটি যৌক্তিক পরামর্শও নিচ্ছে না সরকার: ডা. শফিকুর রহমান জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদমন্ত্রী আওয়ামী লীগের পতন ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস থেকে পাঁচ বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা বসনিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। রবিবার রুশ কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, সাত সদস্যের একটি পর্বতারোহী দলের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজনের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানায়, তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২৪ জুলাই সাত বিদেশি পর্বতারোহীর একটি দল মাউন্ট এলব্রুসে আরোহণ করছিল। পরদিন সন্ধ্যায় আবহাওয়ার দ্রুত অবনতি হওয়ায় দলটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে।

বিবৃতিতে বলা হয়, দলের একজন সদস্য নিচে নেমে এসে কর্তৃপক্ষকে জানান, ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় দলের দুজন সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন।

পরে উদ্ধারকারীরা আরও একজন জীবিত পর্বতারোহীকে খুঁজে পান। একই সঙ্গে আরও তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়।

বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনাকে ‘একটি বড় ধরনের ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৬,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit