মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম

৫ ভাষায় ‘ভয়েস টু টেক্সট’ সুবিধা আনল হোয়াটসঅ্যাপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৫৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টেক্সটের পাশাপাশি চ্যাটিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠানো যায়। এই ভয়েস নোটে এবার বাড়তি সুবিধা দিতে যাচ্ছে মেটা। এখন থেকে ভয়েস নোট টেক্সটে অনুবাদ করতে পারবেন ব্যবহারকারীরা।

যারা ভয়েস নোটের চেয়ে টেক্সট পড়তে বেশি পছন্দ করেন তাদের জন্য এটি বেশ কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। কারণ এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে ভয়েস ট্রান্সক্রিপশন সুবিধা। ফলে পাঁচটি ভাষায় অনুবাদ করা যাবে ভয়েস নোট। অন্য ব্যবহারকারীর পাঠানো ভয়েস নোট নিজের মাতৃভাষায় অনুবাদ হয়ে যাবে এবং নোটটি টেক্সট হিসেবে পড়া যাবে।

জানা গেছে, পাঁচটি ভাষার এ সুবিধা পাওয়া যাবে, সেগুলো হলো– ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ (ব্রাজিল), রাশিয়ান ও হিন্দি।এই ফিচার বর্তমানে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে রোল আউট করা হয়েছে। গুগল প্লে স্টোরে বেটা ভার্সনে গিয়ে সেটি অ্যাক্সেস করা যাবে। তবে সবাই এই মুহূর্তে ফিচারটির সুবিধা নিতে পারবেন না। কারণ এখনো পুরোপুরি রোল আউট হয়নি এই ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit