মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

‘অন্তহীন যুদ্ধ’ আর নয়, পুতিনকে যা বললেন মোদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইউক্রেন যুদ্ধ বন্ধের দিকে এগোনোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ‘অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।’ জবাবে পুতিন জানিয়েছেন, রাশিয়া সেদিকেই এগোচ্ছে।

গতকাল সোমবার কিরগিজস্তানের রাজধানী বিসকেকে সাংহাই কো-অপারেশন সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মোদি। বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।’

এর জবাবে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আপনাকে ধন্যবাদ। আমরা সেদিকেই এগোচ্ছি।’

সাংহাই কো-অপারেশনের উল্লেখযোগ্য সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও বেলারুশ।

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ এখনো থামেনি। বরং গত কয়েকদিনে যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে।

সূত্র: হিন্দু

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit