শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম

মহাকাশে আরও বেশি রকেট পাঠানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানোর দৌড়ে নতুন এক স্বপ্নের কথা শোনালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহাকাশ ভ্রমণকে আরও গতিশীল করতে এবার বিপুলসংখ্যক রকেট উৎক্ষেপণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে এই পরিকল্পনার কথা জানানো হয়। চাঁদের বুকে মানুষের প্রথম পদার্পণের ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এবার ২০৩০ সালের আগেই সেখানে নভোচারী পাঠাতে চীনের সঙ্গে জোর প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র।

মহাকাশ পরিবহনে আমেরিকার নেতৃত্ব ফিরিয়ে আনাই ট্রাম্পের নতুন নীতিমালার মূল লক্ষ্য। এই পরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে প্রতি বছর এক হাজারের বেশি রকেট উৎক্ষেপণ ও অবতরণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক নির্দেশনায় ট্রাম্প নাসাকে চাঁদ ও মঙ্গলে যাতায়াতের জন্য বাণিজ্যিক উদ্যোগগুলো সহজ করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মঙ্গলে রোবট ও মানুষ পাঠাতে বাণিজ্যিক পথ কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি।

নাসা এরই মধ্যে চাঁদে একটি স্থায়ী ঘাঁটি গড়ার কাজ এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে নভোচারীদের সুবিধার্থে সেখানে অবকাঠামো বানাতে রোবোটিক যান ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি মহাকাশ গবেষণায় বেসরকারি বিনিয়োগ বাড়াতেও উৎসাহ দিয়েছেন প্রেসিডেন্ট। এজন্য নতুন উৎক্ষেপণ ও অবতরণ কেন্দ্র খোঁজার কথা বলেছেন তিনি।

আগামী ২০২৭ সালে মহাকাশযান ও অন্তত একটি লুনার ল্যান্ডারের মধ্যে সংযোগ পরীক্ষার লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। এই ল্যান্ডার তৈরিতে ইলন মাস্কের স্পেসএক্স ও জেফ বেজোসের ব্লু অরিজিন পাল্লা দিয়ে কাজ করছে। উল্লেখ্য, মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়া এবং সেখানে বসতি গড়ার বিশাল স্বপ্ন নিয়েই ২০০২ সালে স্পেসএক্স প্রতিষ্ঠা করেছেন ইলন মাস্ক।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৬/রাত ৮.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit