বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্কনিউজঃ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।
এ সময় সমাধিস্থলের আশপাশের নিরাপত্তায় জোরদার করা হয়। পুলিশ, ডিবি ও এসএসএফের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। নিরাপত্তাবেষ্টনীর বাইরে দাঁড়িয়ে দলের নেতাকর্মী ও সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি মহাসচিব হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে বহুবার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আজ সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ইতিমধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

কিউএনবি/বিপুল/২১.০৮.২০২৬/বিকাল ৫.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit