শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

নর্দান ইউনিভার্সিটিতে আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) ‘জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ আসিফ স্মরণসভা’ উপলক্ষে ‘তোমার দেখা জুলাই’ আর্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব আয়োজিত প্রদর্শনীতে জুলাই আন্দোলনে নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং তাদের ধারণ করা বিভিন্ন মুহূর্তের ছবি স্থান পায়। এটা দর্শনার্থীদের সামনে আন্দোলনের অভিজ্ঞতা ও সেই সময়ের বাস্তবচিত্র তুলে ধরে।

অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে এই আর্ট কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেন বাংলা বিভাগের শিক্ষার্থী তানিয়া তাওসুম। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে বিজয়ী এই দুই শিক্ষার্থীকেই সম্মানসূচক ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং প্রাসাদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর। এছাড়া পুরস্কার বিতরণী পর্বে এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট মো. ফারদিন মোল্যাসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘তোমার দেখা জুলাই’ শীর্ষক এই আর্ট কম্পিটিশন ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে মূলত জুলাই আন্দোলনের স্মৃতি, সাহস, ত্যাগ ও শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে সৃজনশীলভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সেই সময়ের ঐতিহাসিক ঘটনাগুলো সংরক্ষণ ও উপস্থাপনের একটি বিশেষ প্রয়াস হিসেবেই এই সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৬/সন্ধ্যা ৭.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit