মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম

মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলায় নৈশভোজে মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে তর্কের জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত যুবকের নাম সীতারাম। তাঁর বাড়ি উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামে। তিনি বেলাগাভির মুদালাগি এলাকার প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন এবং চাকরির কারণে হুনাশ্যাল পিজি গ্রামে বসবাস করতেন।

অভিযুক্ত অরুণ কুমারও একই গ্রামের বাসিন্দা। তিনি সীতারামের সঙ্গে একই প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দুই বন্ধু একসঙ্গে নৈশভোজের আয়োজন করেছিলেন। খাবারের সময় একজন অন্যজনের চেয়ে বেশি মুরগির মাংসের টুকরা খাওয়া নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় অরুণ কুমার একটি ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন।

পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। আহত সীতারামকে গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান অরুণ কুমার। সেখানে তিনি দাবি করেন, সীতারাম একটি ভবন থেকে পড়ে আহত হয়েছেন।

তবে তাঁর বক্তব্যে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ হাসপাতালে গিয়ে অরুণ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে সীতারামের মৃত্যু হয়।

এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit