বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বৃষ্টির পর খেলতে নেমেই আউট কোহলি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে একদফা বৃষ্টি হয়। বৃষ্টির কারণে খেলা শুরু হয় ৩০ মিনিট পর। খেলা শুরু হওয়ার পর এক ওভার মাঠে গড়াতেই ফের বৃষ্টি।

 টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। শনিবার নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে ৮ রান করে ভারত। ইনিংসের প্রথম ওভারে নতুন বলে আক্রমণে আসেন শাহিন শাহ আফ্রিদি।

ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দল খর্বশক্তির যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্যাকফুটে আছে।

ভারতের জন্য জয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা আর পাকিস্তানের আজ লড়াইটা জয়ে ফেরার। অন্যদিকে পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে একটি। যুক্তরাষ্ট্র ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আজম খান। তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ আমির।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit