রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

বগুড়া থেকে উদ্ধার তিন সন্তানসহ ওই গৃহবধু

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৮১ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে তিন কন্যা শিশুসহ নিখোঁজ সেই গৃহবধূকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জুন) সকালে বগুড়া সদর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভুঁইয়ার স্ত্রী গৃহবধূ খালেদা আক্তার রিতু (২৮), তার তিন কন্যা তাবাসসুম আক্তার-(১০), তানিশা আক্তার-(৭) এবং হুমায়রা আক্তার-(৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন। তিনি জানান, গত ৬ মাস যাবত মোবাইল ফোনের মাধ্যমে বগুড়ার মেহেদী হাসান নামে এক তরুণের সাথে ওই গৃহবধুর সাথে প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ায় আসেন।একই দিন ওই গৃহবধূ খালেদা আক্তার রিতু তিন কন্যাকে নিয়ে বাবার বাড়ি থেকে আখাউড়ায় স্বামীর বাড়িতে আসার কথা বলে বের হয়ে আসে।

পরে মেহেদী হাসানের সাথে তারা বগুড়ায় চলে যায়। এদিকে তিন সন্তান সহ স্ত্রীকে না পেয়ে স্বামী থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ তদন্ত শুরু করলে তাদেরকে বগুড়া থেকে উদ্ধার করা হয়। প্রেমিক মেহেদী হাসান ও নিখোঁজ তিন সন্তান সহ গৃহবধূকে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, তাদেরকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আসছে পুলিশের একটি দল। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য হয়তো জানা যাবে।

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit