সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের লিবিয়া কী রাশিয়া-ইউক্রেনের নতুন রণক্ষেত্র? তদন্ত চায় জাতিসংঘ নিউরো সায়েন্সেস হাসপাতালে অধ্যাপক পদে ১০ চিকিৎসককে পদায়ন কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপে চাপা প্রায় এক ডজন ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ আটক ২১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭০ Time View
ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১৪৫০ বস্তা সিমেন্টসহ দু’টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনী জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ হতে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামক দু’টি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।

অভিযানকালে আটককৃত বোট দু’টিতে তল্লাশি করা হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ২১ জন পাচারকারীকে আটক এবং ১৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি, জব্দকৃত বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৬,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit