সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

গাজার শিশুরা কাজে যাচ্ছে অভাবের তাড়নায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার শিশুরা এখন কাজ করতে বাধ্য হচ্ছে পরিবারের জীবিতদের রক্ষায়। ৮ মাস আগে শুরু ইসরায়েল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে গাজায় হতাহতের ঘটনা এবং কাজের কোন পরিবেশ না থাকায় কর্মজীবীদের ৮০% বেকার হয়ে পড়েছে বলে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচালক গিলবার্ট হোঙ্গবো জানিয়েছেন।

জেনেভায় অনুষ্ঠানরত ‘১১২তম আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে’ গিলবার্ট বলেছেন, গাজার শ্রম-বাজার বলতে গেলে ধ্বংস হয়ে গেছে। গত ৭ অক্টোবর হামাস বাহিনী কর্তৃক ইসরায়েলিদের কনসার্টে ভয়ংকর আক্রমণের পর ইসরায়েলের প্রতিশোধপরায়নতা অব্যাহত থাকায় গাজা উপত্যকা ধ্বংস হয়ে পড়েছে। ২০ লাখের বেশি বাসিন্দা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। 

হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানও রক্ষা পাচ্ছে না ইসরায়েলি বোমা হামলা থেকে। বলতে দ্বিধা নেই, বর্তমানে গাজা মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। নিরাপদে বসবাসেরই উপায় নেই, কাজ করা দূরের কথা-মন্তব্য গিলবার্টের। তিনি বলেন, গাজায় শ্রমিকের অধিকার বলতে কিছুই নেই। ১৯৬৭ সালের পর এমন করুণ পরিস্থিতি কখনো হয়নি গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের। 

আইএলও এবং প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স’র তথ্য অনুযায়ী গাজায় এখন কর্মহীন হয়ে পড়া মানুষের হার ৭৯.১%। এরা সকলেই যে ইসরায়েল-হামাস বাহিনীর মধ্যেকার যুদ্ধের ভিকটিম হয়েছেন তা নয়, এরমধ্যে অবরুদ্ধ পশ্চিম তীরও পরিস্থিতির শিকার হয়েছে। পশ্চিম তীরের প্রতি ৩ জনের একজনই এখোন বেকার।

গাজা এবং পশ্চিম তীরের কর্মজীবী মানুষের অধিকাংশই এখন বেকারত্বের অভিশাপে জর্জরিত। ইসরায়েলি হামলায় হতাহতদের পরিবার নিদারুণ দুর্ভিক্ষে নিপতিত হয়ে পড়ায় শিশুদেরকে খাবার সংগ্রহের জন্যে তাবুর বাইরে পাঠানো হচ্ছে। নারী এবং শিশুরাও ইসরায়েলি হামলায় হতাহত হলেও অভাবের তাড়নায় বেঁচে থাকা অসহায় নারীরা জীবনের ঝুঁকির মধ্যেই কাজে যেতে বাধ্য করছেন শিশুদেরকে।  

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit