সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

শ্রীলঙ্কাকে ১২৪ রানে বেধে রাখল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিচ্ছিলেন যখন নাজমুল হোসেন শান্ত, তখন ভালো শুরুর কথা বলেছিলেন। তবে শুরুটা এত ভালো হবে, তা কি ভেবেছিলেন তিনি? বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংটা আজ করেছে তেমনই। দারুণ বোলিংয়ে লঙ্কানদের বেধে রেখেছে ১২৪ রানে। ফলে প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের চাই ১২৫ রান।

লঙ্কানদের বিপক্ষে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারে তাসকিন আহমেদ উইকেট একটা এনে দিয়েছিলেন বটে, কিন্তু তার পরও শ্রীলঙ্কার রানের গতি যেন কমছিলই না। ওভার প্রতি একাধিক চার বের করে আনছিলেন পাথুম নিসাঙ্কা। পাঁচ ওভার শেষে লঙ্কানদের রান ছিল ৪৮, ১ উইকেট খুইয়ে। রান রেট ছিল ১০ ছুঁইছুঁই।

গ্র্যান্ড প্রেইরির উইকেটটা বেশ ব্যাটিং বান্ধব। বাড়তি পেসটা সামলে নিতে পারলেই তো কেল্লাফতে! সে বিষয়টা মাথায় রাখলে বড় রান হজম করার শঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না আদৌ। এরপরই ম্যাচে ফিরল বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান এসে সাফল্য এনে দিলেন দলকে। সেই যে শুরু, এরপর থেকে শ্রীলঙ্কার ওপর চাপ কেবলই বাড়িয়েছে শান্তর দল। 

তবে সেটাকে পাথুম নিসাঙ্কা তেমন পাত্তা দিচ্ছিলেন না। একের পর এক চার বের করেই যাচ্ছিলেন। দলীয় ৭০ রানে তাকে ফেরান মুস্তাফিজ। সেখান থেকে লঙ্কানরা খানিকটা সমঝে স্লগ ওভারে যেতে চাইছিল। তা করেও ফেলেছিল লঙ্কানরা। ১৪ ওভার শেষে ১০০ রানে পৌঁছে গিয়েছিল ৩ উইকেটের খরচায়। অমন পরিস্থিতিতে ১৭০ রানকে যে কোনো দলই টার্গেট করার কথা। শ্রীলঙ্কাও হয়তো করছিল।

কিন্তু লঙ্কানদের সে আশাটা ১৫তম ওভারে এসে গুঁড়িয়ে দেন রিশাদ হোসেন। শুরুতে ফেরান সেট ব্যাটার চারিথ আসালঙ্কাকে, পরের বলে ওয়ানিন্দু হাসরাঙ্গাকে ফিরিয়ে জাগান হ্যাটট্রিকের আশাও। সেটা পূরণ হয়নি, তবে লঙ্কানদের আশার ভেলা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ওই এক ওভারেই। 

রিশাদ সেখানেই থামেননি, পরের ওভারে আক্রমণে এসে ফেরান আরেক সেট ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভাকে। বাংলাদেশ আর পেছন ফিরে তাকায়নি একটুও। এরপর মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শেষ ওভারে তানজিম সাকিবও পান উইকেটের দেখা। শ্রীলঙ্কা তাই শেষ ৬ ওভারে মোটে ২৪ রানই তুলতে পারে। ইনিংস শেষ করে ১২৪ রান তুলে।

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit