সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

সাজা হলে ছেলেকে ক্ষমা করবেন না বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৬ জুন) মার্কিন গণমাধ্যম এবিসি নিউজে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট বাইডেন। এসময় তাকে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে প্রশ্ন করা হয়। জুরি বোর্ডের দেয়া রায় মেনে নেবেন কিনা তা জানতে চান উপস্থাপক। উত্তরে কেবল ‘হ্যাঁ’ বলে বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানান বাইডেন।

এরপর তার কাছে প্রশ্ন রাখা হয়, দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় না আনার সিদ্ধান্ত তিনি নিয়েছেন কিনা? এবারও বাইডেন হ্যাঁ বলেই উত্তর দেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি আদালতে হান্টারের বিচার চলছে। হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেছিলেন।

আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন।  তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এতে তার কারাদণ্ডও হতে পারে। তবে, এমনটা হবে না বলেই ধারণা আইনজীবীদের। হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন, তিনি মাদকাসক্ত নন। কিন্তু সে সময় তিনি মাদক ব্যবহারকারী ছিলেন। মাদকাসক্ত অবস্থায় তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন।  আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার। তার আইনি দল বলেছে, আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি আরোগ্যলাভ পর্যায়ে ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit