সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত ২৬

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক এবং খেরসন অঞ্চলের কিছু অংশে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ২৬ নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার (৮ জুন) দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৭ জুন) রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক এবং খেরসন অঞ্চলের কিছু অংশে ইউক্রেনীয় বাহিনীর হামলায় ২৬ জন নিহত এবং আরও বহু মানুষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। তখন থেকে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো। তবে এসব অঞ্চলের কোনওটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও এগুলোকে রুশ ভূখণ্ডের দলখলে বলে দাবি করে রাশিয়া।

এদিকে গত শুক্রবারের ঘটনায় খেরসনের রাশিয়ান দখলদার কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, ‘দক্ষিণ খেরসন অঞ্চলের সাদোভ গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে। সেখানে ‘বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন।’

সালদো আরও জানান, এ ঘটনায় পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসার পরপরই সেখানে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে মোট ২২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। সালদো ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে এসব বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা করেছেন।

এর আগে শুক্রবার লুগানস্কে রুশ-নিযুক্ত কর্মকর্তারা জানান, পূর্ব অঞ্চলের একই নামের প্রধান শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং আরও ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit