সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

রুশ-নিয়ন্ত্রিত দুই অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত ২৬

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (৮ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক এবং খেরসন অঞ্চলে শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো।
 
রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ইউক্রেনের কোনো অঞ্চলকেই পুরোপুরি নিয়ন্ত্রণ করে না মস্কো। কিন্তু তা সত্ত্বেও রাশিয়া এ ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোকে নিজের বলে দাবি করে।
 
খেরসনের রাশিয়ান নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, ‘রুশ হামলায় দক্ষিণ খেরসন অঞ্চলের সাদোভ গ্রামের একটি দোকানকে গুঁড়িয়ে দেয়া হয়েছে। সেখানে সেসময় বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন।’
 
তিনি রুশ মিডিয়াকে জানান, হামলার পর আশেপাশের বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসে। এরপরই সেখানে একটি হিমার্স ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়। এতে মোট ২২ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
 
সালদো বলেন, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো অস্ত্র সরবারহ করছে। এ অস্ত্রের মাধ্যমেই বেসামরিক নাগরিকদের ওপর ‘জঘন্য’ হত্যাকাণ্ড চালাচ্ছে ইউক্রেন।
 
এর আগে লুহানস্কে রুশ-নিযুক্ত কর্মকর্তারা জানান, শুক্রবার ভোরের দিকে পূর্ব অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit