বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

চিলাহাটি প্রেসক্লাবের কমিটি গঠন, ওহাবুল সভাপতি কাজল সাধারণ সম্পাদক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১১২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ মে) চিলাহাটি ডাক-বাংলো হলরুমে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মাহবুবুল আলম ওহাবুলকে সভাপতি এবং দৈনিক খবরপত্র প্রতিনিধি আশরাফুল হক কাজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক হিসাবে ইফতেখাইরুল হক টিটুকে ব্যালট ভোটের মাধ্যমে ভোট কার্যক্রম সম্পন্ন করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কর্মকর্তাগণ। এতে প্রিজাইডিং অফিসার চিলাহাটি সরকারি কলেজের প্রভাষক রাজিউর রহমান রাজু, সহকারী প্রিজাইডিং অফিসার চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাদিমুল ইসলাম প্রিন্স দ্বায়িত্ব পালন করেন।

অতিথি হিসাবে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, চিলাহাটি নাগরিক কমিটির সভাপতি মোহাব্বত হোসেন বাবু, চিলাহাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহসানুল কবির জুয়েল বসুনিয়া, সমাজ সেবক লতিফুল খাবীর প্রধান লাবু, মোস্তাফিজুর রহমান সুজন, মোঃ মামুন প্রমূখ উপস্থিত ছিলেন। ফলাফল পরবর্তীতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের উপস্থিতিতে মত বিনিময় করেন, বষ্ঠুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিকদের আহবান জানান। শেষে নব-গঠিত কমিটিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় অতিথিগণ।

 

 

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit