রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ডোমারে বোড়াগাড়ী ইউনিয়ন কৃষকদলের গণ সংযোগ ও লিফলেট বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সারাদেশে প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বোড়াগাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে হাট,বাজার এবং পাড়ায়, মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশেনা ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে ব্যপক গণ সংযোগ, নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরন করা হয়। বোড়াগাড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুর আলম সরকার জুয়েল ও সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ সবুজের নের্তৃত্বে শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বোড়াগাড়ী হাট এবং দাসপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় নীলফামারী জেলা কৃষকদলের আহবায়ক মগনি মোঃ মাসুদুল আলম দুলাল, হিন্দু মহাজোটের আহবায়ক সুমন চক্রবর্তী, উপজেলা কৃষকদলের সভাপতি আফজাল হোসেন হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত কর্মসূচিতে বোড়াগাড়ী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি তানজীমুল হক রুবেল, সদর ইউনিয়নের সভাপতি রোকনুজ্জামান রোকন, গোমনাতী ইউনিয়নের সভাপতি রইছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোহিদুল ইসলাম, জোড়াবাড়ী ইউনিয়নের সভাপতি আকতারুজ্জামান লিখন, সাধারণ সম্পাদক রিপন মাহামুদসহ বোড়াগাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নীলফামারী-১ ডোমার ডিমলা আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit