মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধ করে মিথ্যা মামলা দিয়ে একটি পরিবারকে হয়রানি করছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি গ্রামে যাতায়াতের রাস্তা বন্ধ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে শামসুল আলমের পরিবারকে। শামসুল আলমের লিখিত অভিযোগে জানা যায়, গত ২১/০৮/২০২৫ইং সালে দলিল নং ৩১৩৪১৬ মূলে উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত মোমিন উদ্দিনের পূত্র মোঃ মোজাফ্ফর রহমান (৫১) এর নিকট থেকে মোছাঃ লায়লা বেগম ৬ শতক ও অন্য দলিল মূলে ১ শতক জমি ক্রয় করেন।

উল্লেখ্য থাকে যে, ঐ রাস্তা দিয়ে তারা যাতায়াত করতে পারবে, এতে তার কোন বাধা থাকবে না মর্মে দলিলে অঙ্গীকার করেন। মোছাঃ লায়লা বেগম ঐ জমিতে বাড়ীঘর নির্মাণ করে। প্রতিপক্ষ মোঃ মোজাফ্ফর রহমান তার যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। গত ১০.১০.২০২৪ইং তারিখে লায়লা বেগমের স্বামী শামসুল আলম ফুলবাড়ী থানায় তাকে মারপীট করার দায়ে লিখিত অভিযোগ করেন। এতে দূপক্ষের মধ্যে মিমাংসা হয়। ২৪/০৩/২০২৫ইং তারিখে মোঃ মোজাফ্ফর রহমান গংরা মারপীট করে।

প্রতিপক্ষ মোঃ মোজাফ্ফর মন্ডল দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বাদী হয়ে শামসুল হক ও মোছাঃ লাবলী বেগমসহ ১১জনকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং- সিআর১৩৭/২৫, তারিখ ২০.০৪.২০২৫। পিবিআই পুলিশ কর্তৃক তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়। একই ব্যক্তি দিনাজপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত (খ) অঞ্চল, ফুলবাড়ী, দিনাজপুর আদালতে মোঃ হাবিবুর রহমান(৫০) ও মোঃ আব্দুল গোফ্ফার (৬০) সহ ১৭ জনকে আসামী করে মামলা করেন মোজাফ্ফর মন্ডল গংরা।

এর প্রতিবাদ করে গত ১৬ই অক্টোবর ২০২৫ইং তারিখে তার নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোছাঃ লায়লা বেগম ও তার পরিবারের লোকজন। এই ঘটনায় মোছাঃ লায়লা বেগম প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়ে বলেন, আমার পরিবারকে অর্থনৈতিক ভাবে হয়রানি করছে মোজাফ্ফর গংরা। এতে মোছাঃ লায়লা বেগম চরম দুঃশ্চিন্তায় ভুগছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit