শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শাপলা না পেলে আইনিভাবে লড়ব : সার্জিস আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে হয় সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসেনি এনসিপি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি আরও বলেন, শাপলা প্রতীক পেতে কোন আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারেনা। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা উপজেলার এনসিপির নেতৃবৃন্দরা 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit