রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ফোর্বসের ‌‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়ার তালিকায় ৯ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ অনূর্ধ্ব ৩০-এর এশিয়াবিষয়ক নবম সংস্করণ প্রকাশ করেছে ফোর্বস। এশিয়া প্যাসিফিক অঞ্চলজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেশ কয়েকটি ক্যাটাগরিতে ৩০০ জনকে তালিকায় স্থান দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছেন আনুশা আলমগীর। তিনি আর্ট ক্যাটাগরি থেকে এ তালিকায় জায়গা করে নিয়েছেন। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আনুশা আলমগীর। ২০২৩ সালে ভেনিস বিয়েন্নালে ১৮তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে একমাত্র বাংলাদেশি নারী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।

কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন মেহেদী স্বরণ। তিনি হ্যালোটাস্কের সহ-প্রতিষ্ঠাতা। হ্যালোটাস্ক এমন একটি অ্যাপ, যা গৃহকর্মীদের নিয়ে কাজ করে। সংস্থাটি বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ পেয়েছে। একইসঙ্গে বিশ্বব্যাংক ও অক্সফামের অনুদানও পেয়েছে। তাদের লক্ষ্য হলো ২০২৫ সালের মধ্যে ১ লাখ গৃহকর্মীকে তাদের প্লাটফর্মে অন্তর্ভুক্ত করা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা।

মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের রেদোয়ান আহমেদ। তিনি একজন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক। রোহিঙ্গা সংকট ও পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে করা প্রতিবেদন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম। রেদোয়ান আহমেদ স্থানীয় সাংবাদিকদের সুরক্ষার জন্য কাজ করা বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা।

তাছাড়া ফিন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মো. শহিদুল ইসলাম, আব্দুল গাফফার সাদী ও মো. তুষার। এই ক্যাটাগরিতে আরও জায়গা করে নিয়েছেন জাতিক’র সহ-প্রতিষ্ঠাতা সুলতান মনি ও মুমতাহিনা আনিকা। উইন্ড ডট অ্যাপ’র সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদও ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে ফোর্বেসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন। দ্রুত ও খুবই কম খরচে ক্রস-বর্ডার রেমিট্যান্স সুবিধা দেওয়া স্টার্টআপটি ৩৮ লাখ ডলার তহবিল পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit