বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় চিত্রাঙ্কন, প্রীতি ফুটবল প্রতিযোগীতার পুরস্কার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের নওজোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি‘র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।

বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম. আ. আল কাফী তুহিন,  নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল সহ জেলা বিএনপি‘র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও প্রীতি ফুটবল প্রতিযোগীতায় অংশগ্রহকারী বিজয়ীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।

 নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল বলেন- স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর শেষ দিনে শিশুদের চিত্রাঙ্কন, প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও বস্ত্র  বিতরণ করা হয়। যেখানে শিশুরা সরকারে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। পাশাপাশি তারা তাদের নিজেদের মতো করে চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit