বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। আজ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। মেলাকে সামনে রেখে নেত্রকোণা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় মেলা মঞ্চের পাশে একটি নিমের চারা রোপন করা হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন – জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খাঁন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান। আয়োজকেরা জানান- পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নকে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। সাত দিনব্যাপী এ বৃক্ষমেলায় অর্ধশতাধিক নার্সারি অংশ নিয়েছে। মেলা চলাকালে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে নানান সচেতনতামূলক কার্যক্রমও থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit