শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

জামায়াত কোনো রাজনৈতিক দল না: নুরুল হক নুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ‘জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল না, এটা একটা হঠকারী-উগ্রবাদী গোষ্ঠী।’ এমন মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাবেক সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার (২২ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াতের মতো দলের উত্থান, এটা কি মনে করেন আমাদের জন্য ভালো কিছু হবে? জামায়াতে ইসলাম এই দেশ চালাতে পারবে? রাষ্ট্র চালাতে পারবে? জামায়াত যদি রাজনৈতিকভাবে ওপরে যাওয়ার সুযোগ পায়, তাহলে এই দেশকে তো ফিলিস্তিন বানিয়ে ছাড়বে।’
সরকারকে সতর্ক করে নুরুল হক বলেন, ‘সরকারকে বেশি উদার হলে বিপদে পড়তে হবে। বিরোধী দল হিসেবে যেভাবে অ্যাকসেস (সুবিধা) পাচ্ছে এনাফ (যথেষ্ট)। কিন্তু এর চেয়ে বেশি দিলে লিমিট ক্রস (সীমা অতিক্রম) করে ফেলবে। তখন সরকারের জন্য নিয়ন্ত্রণ করা বেশি মুশকিল হয়ে পড়বে। কারণ বুঝতে হবে এই জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল না। এটা একটা হঠকারী-উগ্রবাদী গোষ্ঠী।’

নুরুল হক আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের আগে কখনো দেখেছেন কি কোনো অ্যাম্বাসেডর (রাষ্ট্রদূত) এদের ডেকে একটা মিটিং করেছে? এখন হঠাৎ করে তারা জামায়াতের আমিরের বাসায় যাচ্ছে। কেন? কারণ তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তাদের স্পেস তৈরি করে দিয়ে তাদের কাজে উৎসাহিত করছে।

তখন এই এম্বাসেডররাই আবার সরকারকে চাপ দেয়ার জন্য নতুন এজেন্ডা তৈরি করবে। তখন তারা বলবে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে। জামায়াতে ইসলামী আজ বিরোধী দল। তারা এভাবে সারা দেশে চেয়ে গেছে।’

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit