বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় কালো পতাকা হাতে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলের ১মিনিট ৫৩সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার (২১আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে নেত্রকোণা–ময়মনসিংহ সড়কের হিরনপুর বাজার এলাকায় মিছিলটি হয়।

স্থানীয় বাসিন্দা ও ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবের নেতৃত্বে মিছিলে সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর তারা মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ছেড়ে যান। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে কয়েকজন নেতাকর্মী একটি ব্যানার নিয়ে হাঁটছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেনের ছবি রয়েছে।

এতে লেখা রয়েছে, ‘২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নারকীয় তাণ্ডবে নিহত সকল শহীদদের স্মরণে সন্ত্রাসবিরোধী কালো পতাকা মিছিল।’ আয়োজক হিসেবে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের নাম উল্লেখ করা হয়েছে। ভিডিওতে সোলায়মান হোসেনকে মুজিব কোট পরা অবস্থায় মিছিলের সামনে থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অন্য নেতাকর্মীরা ‘পূর্বধলার মাটি, ছাত্রলীগের ঘাঁটি’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান দেন।

তাদের কারও হাতে কালো পতাকা ও কারও হাতে ব্যানার ছিল। মিছিলে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাহিমুল ইসলাম নিশাদ ও নাহিদ ইবনে সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক বাতেন আহমেদ, রনি বেপারী, আবুল বাসার হিমেল ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মামুন শেখ এবং দপ্তর সম্পাদক সালমান হাসানসহ কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়। তাদের মধ্যে একজনের মুখে মাস্ক থাকলেও অধিকাংশের মুখ খোলা ছিল।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit