আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি দেশটির প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ভূগর্ভস্থ একটি গোপন ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন।
শনিবার (২২ আগস্ট) তিনি ওই ভূগর্ভস্থ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনের সময় ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবন আল-রেজা সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে ছিলেন। সূত্র: তাসনিম নিউজ।
কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৬/রাত ৯:৪৪