বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জামাইয়ের হাতে সাহারা খাতুন (৬৫) নামে এক নারী খুন হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চ-িগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতের জামাই সাহেদ বিশ্বাস (৩৫) সহ তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত সাহারা খাতুন, ফুলপুর নামাপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত সাহেদ বিশ্বাস একই এলাকার আবুল কাশেম বিশ^াসের ছেলে এবং নিহতের জামাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ফুলপুর নামাপাড়া এলাকায় সাহারা খাতুনের সঙ্গে তার জামাই সাহেদ বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাহেদ বিশ^াস তার শাশুড়িকে গলা টিপে ধরেন এবং পরে কুড়াল দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাহারা খাতুনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ওনারা আরো বলেন, ঘটনাটি হঠাৎ করেই ঘটে। তবে কী কারণে সাহেদ বিশ^াস তার শাশুড়িকে হত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকা-ের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্ত সাহেদ বিশ্বাসকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহেদ বিশ্বাসসহ একই এলাকার শাহেরা খাতুন (৫৫) ও তাসলিমা আক্তার (২৭) নামে আরও দুজনকে আটক করে পুলিশ। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। হত্যাকা-ের পেছনে পারিবারিক অথবা জমিজমা সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit