বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভূক্ত শনিবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি সামিনুল হক। আটক উকিল মল্লিক (৫০) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে। আটক উকিল মল্লিক দৈনিক গ্রামের কাগজে’র কাশিপুর প্রতিনিধি সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) সামিনুল হক বলেন, উকিল মল্লিক দীর্ঘ দিন আতœগোপনে ছিল। নিজ বাড়িতে সে অবস্থান করছে এমনবন একটি গোপন সংবাদ পেয়ে এসআই শরিফুল ইসলাম ও এএসআই আবুল কাশেম অভিযান চালিয়ে শনিবার সকালে তাকে গ্রেফতার করেছেন। তিনি জানান থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় উকিল মল্লিকের বিরুদ্ধে দুটি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। আটককৃতকে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit