শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ‘এরভেবো’ টিকার ১৬ হাজার ৫২০ ডোজের প্রথম চালান শুক্রবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ডিআর কঙ্গোর সরকারি সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে ইবোলায় এখন পর্যন্ত ৫ হাজার ২৯০ জন আক্রান্ত হয়েছেন এবং ২ হাজার ৫১৬ জন মারা গেছেন।

জাতিসঙ্ঘের জ্যেষ্ঠ ইবোলা সমন্বয়ক জুলিয়েন হার্নেইস শুক্রবার সতর্ক করে বলেছেন, পরিস্থিতি ‘দ্রুতগতিতে ভয়াবহ আকার ধারণ করছে’।

চলতি মাসে ডব্লিউএইচওর টিকা বিশেষজ্ঞরা এরভেবো টিকার ওপর ব্যাপক পরিসরে মানবদেহে পরীক্ষা চালানোর সুপারিশ করেছেন। বর্তমানে অনুমোদিত একমাত্র ইবোলা টিকা এরভেবো বুন্দিবুগিও ধরনের বিরুদ্ধে অন্য ধরনের ইবোলার মতো সুরক্ষা দিতে পারে কি না, তা জানতেই এই পরীক্ষা চালানো হবে।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৬/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit