শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

মধ্যপ্রাচ্য রুটে জ্বালানি সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক  :জেট ফুয়েলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে জ্বালানি সারচার্জ ৫৫ ডলার (২০০ দিরহামের কিছু বেশি) বাড়িয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।

বৃহস্পতিবার ভারতীয় বিমান সংস্থা দুটি এ সারচার্জ বৃদ্ধির ঘোষণা দেয়। অভ্যন্তরীণ ও নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক রুটে এ সিদ্ধান্ত কার্যকর হবে। উভয় সংস্থাই সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

এক বিবৃতিতে বিমান সংস্থা দুটি জানায়, গত কয়েক মাসে এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দামে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। এর পেছনে ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং বৈশ্বিক জ্বালানিবাজারে দীর্ঘস্থায়ী চাপ বড় ভূমিকা রেখেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর থেকে জেট ফুয়েলের দাম সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর প্রভাব সামাল দিতে বিভিন্ন বিমান সংস্থা জ্বালানি সারচার্জ বাড়ানোয় ভারত থেকে যাতায়াতের বিমানভাড়াও বেড়েছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ভারতের স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগোও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটে জ্বালানি সারচার্জ ৫৫ ডলার বাড়ায়।

বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানায়, জ্বালানি সারচার্জে পরিমিত ও পরিকল্পিত সমন্বয় আনা হয়েছে। এর মাধ্যমে বাড়তি ব্যয়ের চাপ আংশিকভাবে সামাল দেওয়ার পাশাপাশি নিজেদের রুট নেটওয়ার্কজুড়ে নির্ভরযোগ্য ও উন্নত মানের সেবা অব্যাহত রাখতে চায় বিমান সংস্থা দুটি।

নতুন সারচার্জ অনুযায়ী, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ৯ অক্টোবর ভারতীয় স্থানীয় সময় রাত ১২টা থেকে এবং এয়ার ইন্ডিয়ায় একই দিন সকাল ১১টা থেকে করা নতুন বুকিংয়ের ক্ষেত্রে বাড়তি চার্জ কার্যকর হবে। তবে রুট ও গন্তব্যের শ্রেণিভেদে সারচার্জের পরিমাণ ভিন্ন হবে।

বিমান সংস্থা দুটি জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে সারচার্জ পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তা সমন্বয় করা হবে। সূত্র: খালিজ টাইমস

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit