শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরান চলতি মাসে নিউইয়র্কে পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা করেছে।  যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও ইরানের তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে দেশটির পরমাণু কর্মসূচিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করতে চায় ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্র আপাতত শুধু হরমুজ প্রণালি নিয়ে একটি অন্তর্বর্তী সমঝোতা করতে আগ্রহী নয়। ওয়াশিংটন চায়, হরমুজ প্রণালির বিষয়টির পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও আলোচনা এগিয়ে নিতে। অন্যদিকে, ইরান সাত দিনের একটি সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির আটকে থাকা অর্থ ছাড় করার প্রক্রিয়া শুরু করবে।

তবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ে আলাদাভাবে করা হবে। তবে ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে হরমুজ প্রণালি, নিষেধাজ্ঞা ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনায় এখনো মতপার্থক্য রয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit