শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

বগুড়ার শেরপুরে ব্লেড দেওয়ার নামে ৪র্থ শ্রেনীর ছাত্রকে বলাৎকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০৯ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ৪র্থ শ্রেণীর ছাত্রকে ব্লেড দেওয়ার কথা বলে বলাৎকার করা হয়েছে। ১৩ মে সোমবার সকালে উপজেলার খানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কল্পনা বেগম রাতে থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ভাটড়া মধ্যপাড়া গ্রামের প্রবাসী শাহিন হোসেন এর ছেলে রিয়াদ বাবু (৮) প্রতিদিনের ন্যয় বাড়ির পাশে কচুরি পানা দিয়ে খেলাধুলা করছিল। এ সময় কচুরিপানা কাটতে ব্লেড কিনে দেওয়ার কথা বলে একই গ্রামের চান মিয়ার ছেলে গোলাম রসুল (২২) রিয়াদ বাবুকে ঘরের ভিতর ডেকে নিয়ে গলা টিপে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক বলাৎকার করে। রিয়াদ বাবু ভাটরা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।এ বিষয়ে ভুক্তভোগী রিয়াদ বাবুর মা কল্পনা আক্তার জানান, ঘটনার পর আমার ছেলে কাঁদতে কাঁদকে বাড়ি আসলে আমি তাকে জিজ্ঞেস করি কেন কাঁদছে কিন্তু সে তখন ভয়ে কিছু না জানিয়ে গোসল করে ঘরে যায়। এরপর বিকেলে সে বিছানায় শুয়ে পেট ব্যাথা করছে বলে কান্নাকাটি করতে থাকে। এ সময় তাকে আবারো কি হয়েছে জিজ্ঞাসা করলে সে ব্যথা সহ্য করতে না পেরে তার পায়ুপথে বলাৎকার করেছে বলে জানায়। বলাৎকারের ঘটনা জানা মাত্র তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার্ড করে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন এর কাছে জানতে চ্ইালে তিনি বিষয়টি জানেন না বলে জানান।এ বিষয়ে স্থানীয় খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার জানান বলাৎকারের ঘটনা আমার এখনো জানা নায় তবে এ ধরনের ঘটনা ঘটলে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনার দাবি জানান।এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৪,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit