শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৯ Time View
ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ বিনিয়োগ, কার্বন ক্রেডিট এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন।রবিবার বেলা ১১টায় ঢাকায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সাবেক নির্বাহী পরিচালক, জাতিসংঘের সাবেক আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং নরওয়ের সাবেক পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এ আলোচনা হয়।

প্রতিনিধিদলে ছিলেন প্রোক্লাইমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাভিন কুমার কান্দাসামি। তিনি দক্ষিণ এশিয়ায় কার্বন বাজার, জলবায়ু অর্থায়ন, বায়োচার এবং টেকসই উন্নয়ন উদ্যোগ নিয়ে কাজ করা আন্তর্জাতিক জলবায়ু উদ্যোক্তা।

বৈঠকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, কার্বন ক্রেডিট, সবুজ বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় উভয়পক্ষ বাংলাদেশে জলবায়ু-সহনশীল উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এসব অগ্রাধিকারমূলক খাতে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৬,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit