রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্তিত্বহীন বাস টার্মিনালে দরপত্র ডাকলো জেলা পরিষদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১২১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্তিত্বহীন বাস টার্মিনাল ইজারা দেওয়ার দরপত্র ডেকেছে জেলা পরিষদ। আগামীকাল মঙ্গলবার (১৪ মে) এই দরপত্র খোলা হবে। এর আগে, গতকাল রোববার (১২ মে) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই ইজারার দরপত্র বাতিল করতে আবেদন করেছেন শাহ আলম নামে এক শিডিউল ক্রয়কারী।খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ৩০ এপ্রিল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ বাস টার্মিনালের ২০২৪-২৫ অর্থ বছরের জন্যে ইজারা আহবান করে। ৫টি ধাপে দরপত্র দাখিলের আহবান করা হয়। আগামী ১৪ মে দুপুর এক্টায় প্রথম ধাপে দরপত্র দাখিলের শেষ সময়। রোববার এই দরপত্র বাতিলের জন্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন শাহ আলম নামে এক শিডিউল ক্রয়কারী।

শাহ আলম লিখিত আবেদনে উল্লেখ করেন, ইজারা দরপত্রে উল্লিখিত সাতবর্গ বাস টার্মিনাল স্থলে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে যে, সেখানে কোন বাস টার্মিনালের অস্তিত্ব নেই। দরপত্রে উল্লিখিত স্থানটি সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত ভূমি হিসেবে বাস টার্মিনাল ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। বর্তমানে যা খালি জায়গা হিসাবে সড়ক ও জনপথ বিভাগের দখলে আছে। সেহেতু প্রতীয়মান হয়েছে যে, বাস টার্মিনাল হিসেবে আহবানকৃত দরপত্র বিজ্ঞপ্তিটি ভুল তথ্যের ভিত্তিতে আহ্বান করা হয়েছে, যাহার কোন বাস্তব ভিত্তি নেই। আহ্বানকৃত বাস্তবতা বিবর্জিত ইজারা দরপত্র বিজ্ঞপ্তির ইজারা কার্যক্রম বাতিল করার জন্য সবিনয় অনুরোধ করছি।

সরেজমিনে সাতবর্গ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বর্তমানে টার্মিনালের কোন অস্তিত্ব নেই। সেখানে অবৈধ ভাবে দোকান তুলে দখল করে আছে। টার্মিনালে নির্মাণাধীন ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে অস্থায়ী ঘর নির্মান করা হয়েছে। এর সামনে কিছুসংখ্যক সিএনজি চালিত অটোরিকশা রাখা আছে। সেখান থেকে বাস রেখে চলাচলের কোন জায়গা নেই। অথচ দরপত্রের শর্তের ৫নং কলামে লেখা আছে রশিদের মাধ্যমে সেখান থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন যানবাহন থেকে নির্ধারিত টাকা উত্তোলন করতে। শর্তের ৮ এবং ৯ নং কলামে শৌচাগারের কথা উল্লেখ থাকলেও বাস্তবে টার্মিনালে কোন শৌচাগারের দেখা যায়নি।

এবিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান বলেন, দরপত্র বাতিলের একটি আবেদন করা হয়েছে বলে জানতে পেরেছি, তবে তা আমার টেবিলে এখনো আসেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করিনি। সড়ক দিয়ে যাতায়াতের সময় দেখেছি। আগে ইজারাদার কিছু দোকানপাট তুলে শর্তভঙ্গ করেছেন। আমরা দেখে শুনে প্রয়োজনে আবার ইজারা দিব।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৪,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit