বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিকল্পনায় বিশেষ অভিযান বাহিনী ও নিয়মিত পদাতিক সেনাদের অংশগ্রহণ থাকতে পারে। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এসব পরিকল্পনার অনুমোদন দেবেন কি না, তা এখনও অনিশ্চিত বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা।

একটি সূত্র ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, বিবেচনাধীন লক্ষ্যগুলো বাস্তবায়নে ‘মাস নয়, বরং কয়েক সপ্তাহ’ সময় লাগতে পারে। আরেকজনের মতে, সম্ভাব্য সময়সীমা ‘কয়েক মাস’ পর্যন্ত হতে পারে। মার্কিন সামরিক পরিকল্পনার বিষয়ে অবগত এক সাবেক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এসব পরিকল্পনা ব্যাপক আকারের। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমরা এটি নিয়ে কাজ করেছি। যুদ্ধ পরিস্থিতিতে অনুশীলন (ওয়ার-গেমড) করা হয়েছে। এটি শেষ মুহূর্তের পরিকল্পনা নয়।’
তিনি আরও বলেন, ইরানের ভূখণ্ড দখল করলে তাদের প্রশাসন ‘বিব্রত’ হবে এবং ভবিষ্যৎ আলোচনায় ‘গুরুত্বপূর্ণ দরকষাকষির উপাদান’ তৈরি হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দখল করা এলাকায় অবস্থানরত মার্কিন বাহিনীকে নিরাপত্তা দেয়া। ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, 

খার্গ দ্বীপে অবস্থানরত সেনাদের সুরক্ষা নিশ্চিত করাই হবে কঠিন কাজ। দ্বীপটি দখল করা কঠিন নয়, কিন্তু দখলের পর সেখানে অবস্থানরত সেনাদের রক্ষা করাই আসল চ্যালেঞ্জ। সম্প্রতি খার্গ দ্বীপ দখল নিয়ে জল্পনা বেড়েছে, যা ইরানের মোট অপরিশোধিত তেল রফতানির প্রায় ৯০ শতাংশের জন্য গুরুত্বপূর্ণ। চলতি মাসের শুরুর দিকে দ্বীপটিতে মার্কিন বিমান হামলাও চালানো হয় এবং ট্রাম্প এটিকে তেহরানের ‘মুকুটের রত্ন’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বারবার ইরানকে আহ্বান জানিয়ে আসছেন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার, যা উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রফতানির জন্য একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, এনডিটিভি 

 

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit