সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

লাইফ স্টাইল ডেস্ক : গরম পড়তেই তরমুজের কদর বেড়ে যায়। শরীর ঠান্ডা রাখা ও পানির ঘাটতি মেটাতে তরমুজের জুড়ি নেই। এতে প্রায় ৯২ শতাংশ পানি রয়েছে। পাশাপাশি ভিটামিন, আয়রন ও কম ক্যালোরি—যা একে স্বাস্থ্যকর ফল হিসেবে জনপ্রিয় করে তুলেছে।  

তবে তরমুজ খেতে গিয়ে অনেক সময় ভুল করে বীজ পেটে চলে যায়। এতে কী কোনো ক্ষতি হয়? উত্তর হলো—না, বরং অনেক ক্ষেত্রে উপকারই হয়। বিশেষজ্ঞদের মতে, তরমুজের বীজ সাধারণত হজম হয়ে যায় বা শরীর থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে যায়। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বরং এই বীজে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরের জন্য উপকারী।

তরমুজের বীজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়। এতে থাকা পুষ্টিগুণ ত্বকের জন্যও ভালো—নিয়মিত খেলে ত্বকে উজ্জ্বলতা আসে এবং বলিরেখা কমাতে সহায়ক হতে পারে। এছাড়া যারা ওজন কমাতে চান, তাদের জন্যও এটি একটি ভালো স্ন্যাক্স হতে পারে, কারণ এটি ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে।

তবে সবচেয়ে ভালো উপায় হলো বীজগুলো শুকিয়ে হালকা ভেজে খাওয়া। এতে স্বাদও বাড়ে, পুষ্টিগুণও ঠিক থাকে। তাই তরমুজের বীজ পেটে চলে গেলে দুশ্চিন্তার কিছু নেই—বরং এটি শরীরের জন্য একটি ছোট কিন্তু উপকারী সংযোজন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit