সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে শহরের আব্দুল হামিদ সড়কের লতিফ টাওয়ারের দি জেন্টলম্যান’স কাট এর গ্রাহকদের উৎসাহিত করতে র‌্যাফেল ড্র’র কুপন দেওয়া হয়েছিল। গতকাল সন্ধ্যায় ক্রেতাদের সেই কাক্সিক্ষত সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

র‌্যাফেল ড্র’র পূর্বে খন্দকার রফিকুল ইসলাম হীরার সভাপতিত্বে ও সাংবাদিক আর কে আকাশের সঞ্চলনায় বক্তব্য রাখেন, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, বিশিষ্ট্য ঠিকাদার ও ব্যবসায়ী খন্দকার শফিকুর রহমান লালু, বাংলাদেশ পেট্্েরাল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, পাবনা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, লতিফ গ্রুপের সোহান বিশ্বাস, সাজিদ বিশ্বাস, আদনিন বিশ্বাস, প্রমূখ।

এসময় আশরাফ হোসেন, আমিনুল ইসলাম নিক্সন,তানভীর আহমেদ জনি, ইমদাদুল হক মুকুল, জান্নাতুল ফেরদৌস তানিয়া, খন্দ. নিয়ামূল হাবিব সেতু, নাজনীন সুলতানা রিনি, সোহেল রানা, খন্দ. হুমায়ন হাবিবসহ পাবনার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, সঙ্গীত শিল্পী শেখ মহিউদ্দিন মিন্টু, রবিরাজ, নাহিদুজ্জামান নাহিদ, নিপা, মিম এবং বাদ্যযন্ত্রে ছিলেন, নাহিদুজ্জামান নাহিদ (বেজ গিটার), সৌরভ (লিড গিটার), হাবলু (প্যাড) মেজবাহ (কি-বোর্ড)। ইভেন্ট ম্যানেজেমেন্টর দায়িত্বে ছিল নীলাকাশ ইভেন্ট ম্যানেজমেন্ট ও সাউন্ড সিস্টেমে রিদম সাউন্ড।

রাফ্রেল ড্রতে পুরস্কার হিসেবে ১ম পুরস্কার ওয়ালটন ফ্রিজ, ২য় পুরস্কার এলইডি টিভি, ৩য় পুরস্কার অপ্পো মোবাইল, ৪র্থ পুরস্কার ইনডাকশন চুলা, ৫ম পুরস্কার রাইচ কুকুার, ৬ষ্ঠ পুরস্কার সাউন্ড বক্সা, ৭ম পুরস্কার জুম ক্যালেন্ডার, ৮ম পুরস্কার ২০ সেটের ডিনার সেট, ৯ম পুরস্কার মাল্টি কুকার, ১০ম পুরস্কার ২৬ সেটের প্যান, ১১তম পুরস্কার ১২ সেটের ডিনার সেট, ১২তম পুরস্কার ইস্ত্রি, ১৩তম পুরস্কার ১৫ সেটের স্যুপ সেট, ১৪তম পুরস্কার ১৪ সেটের স্যুপ সেট, ১৫তম পুরস্কার ৭ সেটের স্যুপ সেট, ১৬তম পুরস্কার রাইচ প্লেট, ১৭তম পুরস্কার স্যুপ সেট, ১৮তম পুরস্কার রাইচ প্লেট, ১৯তম পুরস্কার ওয়াটার হিটার, ২০তম পুরস্কার ফ্লাস্ক মোট বিশটি পুরস্কার দেয়া হয়।

আগত অতিথিবৃন্দ ও সর্বসাধারণের সামনে স্বচ্ছতার সঙ্গে একটি আনন্দঘন পরিবেশে উক্ত র‌্যাফেল ড্র অনুষ্ঠিত করতে পেরে দি জেন্টলম্যান’স কাট এর স্বত্বাধিকারী রায়হানুল হাবিব হৃদয় ও ইরফানুল হাবিব ইরফান সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামনের দিকে এ ধরনের অনুষ্ঠান বা যে কোনো ভালো বিষয়ে সকলের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit