বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার পরিচিত মুখ স্মৃতি ইরানি অভিনয় থেকে দূরে সরে রাজনীতিতে কাটিয়েছেন দীর্ঘ সময়। রাজনীতির মঞ্চ থেকে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর বদলে গেছে এ অভিনেত্রীর জীবনের সমীকরণ। এখন তাকে আবার দেখা যাচ্ছে ছোটপর্দায়। অভিনেত্রী-রাজনীতিক জানিয়েছেন, তিনি নিজেই কাজ চেয়েছিলেন অনেকের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন স্মৃতি ইরানি।
তিনি বলেন, আবার বিনোদন জগতে পা রাখার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি নিজেই যোগাযোগ করেছিলেন উদয় শঙ্করের সঙ্গে। বর্তমানে ‘জিয়োহটস্টার’ এবং ‘স্টার’-এর ভাইস চেয়ারম্যান উদয় তখনো টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। স্মৃতির সঙ্গে তার পুরোনো সম্পর্কও ছিল ‘কিউকি সাস ভী কভী বহু থী’ ধারাবাহিকের সূত্রে। ফোন করে সরাসরি জানিয়েছিলেন— তিনি কর্মহীন। বিনোদনজগতে কোনো কাজের সুযোগ পাওয়া যায় কিনা জানতে চেয়েছিলেন এ সাবেক বিজেপি সংসদ সদস্য।
কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৪