শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন

ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে প্রতিপক্ষ মোঃ মশিউর হোসেন মটার গংরা মোঃ দিলদার হোসেনের বাড়িতে ঢুকে লুটপাট ও মারপিট।

ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির মৃতঃ মজর হোসেনের পুত্র মোঃ দিলদার হোসেন এর গত ০৪-০৯-২০২৬ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের মোঃ মশিউর হোসেন মটার, আবুল কালাম আজাদ বাচ্চু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ গুডম্যান গংরা প্রতিহিংসার বশিভূত হয়ে ও পূর্বের শত্রুতায় জের ধরে গত ১৫-০৮-২০২৬ ইং তারিখে রাত্রী ২ ঘটিকার সময় মোঃ দিলদার হোসেনের নিজ বাড়ীতে ঘুমন্ত অবস্থায় ছিলেন।

প্রতিপক্ষরা জোর পূর্বক বাড়ীতে ঢুকে দিলদার হোসেনকে মারপিট করতে থাকে এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। উল্লেখ্য ব্যক্তিরা ঐ সময় বাড়ীতে থাকা একটি টলি গাড়ী, যার মূল্য ৩ লক্ষ টাকা, একটি বাইসাইকেল ৫ হাজার টাকা এই নিয়ে ৩ লক্ষ ৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া যাওয়ার সময় তার স্ত্রী অনিকা পারভীনকে ঘর থেকে জোর পূর্বক টেনে হেচড়ে বের করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তার শ্লীলতাাহানি ঘটান। তার স্ত্রীর কানে থানা ৬ আনা ওজনের স্বর্ণের দুল, হাতের বালা, যার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা, বাড়ীতে রাখা বালু বিক্রয়ের ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান।

উল্লেখ্য ব্যক্তিদের ভয়ে মোঃ দিলদার হোসেন তার নিজ বসতবাড়ীতে বসবাস করতে পারছে না। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। তারা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। প্রতিপক্ষরা মোঃ দিলদার হোসেন এর কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকার চাঁদার দাবি করেন। চাঁদা না দেওয়ার কারণে তারা বাড়ীতে এসে হামলা করে ও বাড়ীর আসবাবপত্র, স্বর্ণ, টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

এই ঘটনায় মোঃ দিলদার হোসেন ফুলবাড়ী থানায় ৫ জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কুলে উঠতে পারছেনা মোঃ দিলদার হোসেন। এই বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার ফুলবাড়ী থানার এসআই ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন। এই দিকে বাদী মোঃ দিলদার হোসেনকে প্রতিপক্ষরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit