বিনোদন ডেস্ক : বলিউডে কাস্টিং কাউচের প্রসঙ্গ উঠলেই সাধারণত অভিনেত্রীদের অভিজ্ঞতা সামনে আসে। তবে এ সমস্যা যে শুধু অভিনেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ তা নয়। এ নিয়েও দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
তিনি বলেন, ‘এখন পরিস্থিতি কিছুটা ভালো হলেও একটা সময় ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য পথটা অনেক বেশি কঠিন ছিল। বিশেষ করে সামাজিক মাধ্যম না থাকায় কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলেও সেটি বাইরে আসত না।’ নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন শ্রেয়া ঘোষাল।
মাত্র ১৩ বছর বয়সে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। সেই সময় কাজের জায়গায় তার সঙ্গে বাবা-মা থাকতেন। ফলে কেউ তার সঙ্গে কোনো ধরনের অনুচিত আচরণ করার সাহস পেতেন না। শ্রেয়া বলেন, তার ক্ষেত্রে পরিবারের উপস্থিতি একটা বড় সুরক্ষার জায়গা ছিল। তবে সেই অভিজ্ঞতা দিয়ে গোটা ইন্ডাস্ট্রির পরিস্থিতিকে বিচার করা যায় না।
শুধু কাস্টিং কাউচ নয়, ইন্ডাস্ট্রিতে পুরুষ ও নারী শিল্পীদের পারিশ্রমিকের পার্থক্য নিয়েও কথা বলেছেন শ্রেয়া ঘোষাল। এ সংগীতশিল্পী বলেন, বিষয়টিকে সবসময় লিঙ্গের ভিত্তিতে বিচার করা ঠিক নয়। কারণ পুরুষ শিল্পীদেরও ক্যারিয়ারের শুরুতে পারিশ্রমিক নিয়ে দর কষাকষি চলে। তিনি নিজের ক্যারিয়ারের শুরুর দিকে বহু গান বিনা পারিশ্রমিকেও গেয়েছেন বলে জানান।
কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৪