বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি অ্যাম্বুলেন্সেই একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে যশোরের চূড়ামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।

কারা সূত্র জানায়, হাজতি বৃষ্টি খাতুনকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। পথিমধ্যে রাত আটটা চল্লিশ মিনিটের দিকে অ্যাম্বুলেন্সটি যশোরের চূড়ামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র আকার ধারণ করে এবং পথেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

বিষয়টি যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানার সঙ্গে সঙ্গে তারা বৃষ্টি খাতুন ও নবজাত শিশুটিকে নিজেদের জিম্মায় নিয়ে যশোর
আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে মা ও শিশুকে শনিবার বেলা ১২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর মা ও শিশুকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জেলার আবিদ আহমেদ। মা ও নবজাতকের জন্য নতুন জামাকপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ ওয়েলসহ প্রয়োজনীয় সবকিছু কারাগারের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। উপস্থিত সবাইকে করানো হয় মিষ্টিমুখ। কারাগারের কঠোর নিয়ম, শৃঙ্খলার পরিবেশের মধ্যে এমন মানবিক আচরণের প্রশংসা করছেন অনেকেই।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। তারা পরিপূর্ণভাবে সুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঝিনাইদহ কারাগারে পাঠানো হবে।

জেলার আবিদ আহমেদ বলেন, কারাগারের দেয়াল হয়তো মানুষের জীবনের একটি বিশেষ বাস্তবতার প্রতীক, কিন্তু মানবতা, মমতা ও ভালোবাসার কোনো দেয়াল নেই। এই ছোট্ট অতিথির আগমন সেই মানবিকতার কথাই আমাদের স্মরণ করিয়ে দেয়। 

তিনি বলেন, একটি নতুন প্রাণের আগমন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনার সূচনা। সদ্যোজাত শিশুটি সুন্দর, সুস্থ ও আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। 

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit