সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

৭৩ শতাংশ মানুষ মনে করেন সম্পর্ক টিকে থাকে আর্থিক কারণে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১২৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভালোবাসা নাকি অর্থ? বর্তমান সময়ে সম্পর্কের সমীকরণ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে উঠে এলো এক চমকপ্রদ তথ্য। সম্প্রতি ‘এইচঅ্যান্ডআর ব্লক (H&R Block) কানাডা’-র এক জরিপে দেখা গেছে, কেবল মন নয়, বরং মানিব্যাগের টানাপোড়েন মেটাতেই অনেক কানাডিয়ান দম্পতি তাদের সম্পর্ক টিকিয়ে রাখছেন।

জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ কানাডিয়ান মনে করেন, অনেক দম্পতি কেবল আর্থিক কারণেই বিয়ে বা ‘কমন-ল’ সম্পর্কের ঘানি টেনে চলেছেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামলাতে একাকী থাকার চেয়ে সঙ্গীর সাথে থাকা অনেক বেশি সাশ্রয়ী বলে মনে করেন ৮০ শতাংশ নাগরিক। 

এমনকি ২৭ শতাংশ মানুষ সরাসরি স্বীকার করেছেন, যদি তারা আজ লটারিতে বড় অংকের টাকা জেতেন, তবে বর্তমান সঙ্গীর সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করবেন না।

কানাডার তরুণ প্রজন্মের মধ্যে বিয়ের চিরাচরিত সংজ্ঞায় বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

পাঁচ বছরের চুক্তি: প্রায় ২৩ শতাংশ মানুষ প্রথাগত বিয়ের চেয়ে ‘পাঁচ বছর মেয়াদী নবায়নযোগ্য সম্পর্ক চুক্তি’-র পক্ষে মত দিয়েছেন।

বাস্তবতার খাতিরে সম্পর্ক: ৪০ শতাংশ মানুষের মতে, সন্তান আছে এমন দম্পতিদের কাছে বিয়ে এখন কেবলই একটি ‘প্র্যাকটিক্যাল’ বা ব্যবহারিক সিদ্ধান্ত।

সন্তানের ভবিষ্যৎ: এছাড়া ৮৩ শতাংশ নাগরিকের বিশ্বাস, নিজেদের মধ্যে মিল না থাকলেও কেবল সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক দম্পতি বিচ্ছেদে যাচ্ছেন না।

জরিপ বলছে, ৫ শতাংশেরও বেশি মানুষ মনে করেন বিবাহিতরা সিঙ্গেলদের তুলনায় বেশি সরকারি ট্যাক্স সুবিধা পান। ফলে ৬৩ শতাংশ উত্তরদাতার দাবি, যারা একা থাকেন এবং যাদের খরচ ভাগ করে নেওয়ার কেউ নেই, তাদের জন্য সরকারের বিশেষ কর ছাড় দেওয়া উচিত।

জেন-জি প্রজন্মের নতুন ভাবনা

সম্পর্ক ভাঙলে সম্পদ নিয়ে আইনি জটিলতা এড়াতে কানাডার তরুণ প্রজন্মের (জেন-জি) মধ্যে ‘প্রি-নাপ’ বা বিয়ের আগের চুক্তির জনপ্রিয়তা ব্যাপক বাড়ছে। প্রায় ৫১ শতাংশ জেন-জি তরুণ চান বিয়ের আগেই আইনি চুক্তিতে সই করতে, যা জাতীয় গড় হারের (২৮ শতাংশ) চেয়ে অনেক বেশি।

আর্থিক বিশেষজ্ঞ ক্লে জারভিসের মতে, বিয়ে এখন কেবল আবেগের বিষয় নয়, এটি একটি বড় ‘আর্থিক সিদ্ধান্ত’। তিনি পরামর্শ দিয়েছেন, সন্তান নেওয়া বা বাড়ি কেনার মতো বড় ব্যয়ের আগে দম্পতিদের নিজেদের আর্থিক স্বচ্ছতা নিয়ে খোলাখুলি আলোচনা করা উচিত, যাতে ভবিষ্যতে বড় কোনো জটিলতা তৈরি না হয়।

সূত্র: গ্লোবাল নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit