শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদক কারবারী ও সেবীসহ গ্রেফতার-৪

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী ও মাদক সেবীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ ২০২৬) জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ দেলোয়ার (৩৫), পিতা: আবু বক্কর সিদ্দিক, আপার রাঙামাটি; মোঃ নূর ইসলাম (৩৮), পিতা: মৃত মোহাম্মাদ আলী, রূপনগর (টিভি সেন্টার সংলগ্ন); মোঃ সাজিদ (২৫), পিতা: মোঃ নাছির, রিজার্ভ বাজার চেঙ্গীমুখ; এবং মোঃ শাহীন (২১), পিতা: মোঃ আবুল, রিজার্ভ বাজার। তাদের সবার ঠিকানা কোতয়ালী থানা, রাঙামাটি পার্বত্য জেলা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাঙামাটি জেলা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit