শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

বিকাশ ডিলার অফিসের ২৪ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বিকাশ ডিলার অফিসের ২৪ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় জেসমিন আকতার নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওই নারী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া পশ্চিম চাইলপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার  রোয়াজারহাট বাজারে অবস্থিত ‘আটলান্টিক ডিস্ট্রিবিউশন রাঙ্গুনিয়া’ নামের বিকাশ ডিলার অফিসে কর্মরত হিসাবরক্ষক মোহাম্মদ সালাউদ্দীন মাহামুদ বাদী হয়ে মামলা করেন।

অভিযোগে বলা হয়, একই অফিসের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) মো. শাহজাহান গত ২৬ মার্চ সকালে বিভিন্ন বিকাশ এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য অফিস থেকে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে বের হন। পরে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে আরও ২২ লাখ টাকা তার কাছে পাঠানো হয়। সব মিলিয়ে তার কাছে ২৪ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ওই দিন সন্ধ্যার মধ্যে টাকা অফিসে জমা দেওয়ার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারগুলো বন্ধ পাওয়া যায়।

পরে বিভিন্ন বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে জানা যায়, তিনি বিভিন্ন নাম্বারে টাকা উত্তোলন করেছেন। এ ঘটনায় থানায় মামলার পর অভিযান চালিয়ে পুলিশ জেসমিন আকতারকে গ্রেফতার করে। তবে প্রধান অভিযুক্ত মো. শাহজাহান এখনো পলাতক রয়েছেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, অভিযুক্ত নারী জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit