সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

আশুগঞ্জ পাইপ লাইনে ঢুকলো ময়লা উৎপাদন বন্ধ বিদ্যুৎ কেন্দ্রের

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৩৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পানির পাইপ লাইনে ময়লা ও কচুরিপানা ঢুকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি লিমিটেডের (এপিএসসিএল) দু’টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাতে ময়লা পানি ঢোকার পর থেকে সংশ্লিষ্টরা সেগুলো সরিয়ে উৎপাদন স্বাভাবিক করার চেষ্টা করেন। 
তবে শনিবার সন্ধ্যা ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দু’টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। রাতের মধ্যে উৎপাদন শুরু হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৃষ্ট সমস্যায় দু’টি ইউনিটে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এপিএসসিএল এর ছয়টি কেন্দ্র থেকে মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার দু’টি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে পানি আনতে হয়। শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপ দিয়ে ময়লা ও কচুরিপানা ঢুকে পড়ে। এতে পাওয়ার প্লান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।

এপিএসসিএল’র নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে তিনি জানান, পানির পাইপে ময়লা ঢুকে সমস্যা সৃষ্টি হয়। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে বলে তিনি ওই সময় আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit